হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ ফিরে পাবেন যেভাবে

৫ মার্চ, ২০২২ ২১:৪৭  
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে গুরুত্বপূর্ণ চ্যাট ডিলিট করে ফেলেন। ফলে পড়তে হয় নানা ঝামেলায়। এই ঝামেলায় মুসকিলে আসান হিসেবে কীভাবে ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনা যায় আসুন, ৫টি ধাপে আজ সেই কৌশলটাই জেনে নেওয়া যাক। # প্রথমে ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিন। # এরপর গুগল প্লে স্টোর থেকে পুনরায় হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন। # ইনস্টল করার পর আপনার ফোন নাম্বার ও নাম প্রদান করে এগিয়ে যান। # ইনস্টলের সময় গুগল ড্রাইভ থেকে চ্যাট “Restore” এর অপশন দেখতে পাবেন। “Restore” অপশনে ট্যাপ করে রিকভারি প্রসেস শুরু করুন। # ডাটা রিকভার সম্পন্ন হওয়ার পর অন-স্ক্রিন ইন্সট্রাকশন অনুসরণ করে ইন্সটলেশন সম্পন্ন করুন। ব্যাস। এবার সর্বশেষ যে মেসেজটি ডিলিট করেছিলেন তা ফিরে পাবেন ওই নম্বরেই। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়ের ক্ষেত্রে একই উপায়ে কাজটি করতে পারবেন।